fb pixel

 

মিনার ইন্টারন্যাশনাল হজ গ্রুপ এর সাথে করুন হজ ২০২৭: প্রি-রেজিস্ট্রেশন (সরকার অনুমোদিত, লাইসেন্স নং: ১০৩১)

প্রতি বছর আমাদের উত্তরা অফিসে অসংখ্য মানুষ একটাই প্রশ্ন নিয়ে আসেন, “হজে যেতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব?” এই লেখাটা ঠিক তাদের জন্যই, যারা প্রথমবার হজ প্ল্যান করছেন, বা প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা নিয়ে কনফিউজ আছেন।

কেন হজ ২০২৭ প্রি-রেজিস্ট্রেশন এখনই শুরু করা দরকার

হজ একটা এক দিনের সিদ্ধান্ত না। NID/পাসপোর্ট ঠিক করা, টাকা জমানো, প্রি-রেজিস্ট্রেশন, প্যাকেজ বাছাই, ভিসা, প্রশিক্ষণ- পুরো প্রক্রিয়াটা মাসের পর মাস ধরে চলে। যারা শেষ মুহূর্তে শুরু করেন, তাদেরই সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হয়।

হজ ২০২৭ এর সময়সূচি – যা এখন জানা দরকার

ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী:

| হজযাত্রী নিবন্ধন | ২৬ জুলাই – ২৬ সেপ্টেম্বর ২০২৬ |

| দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষর | ৮ – ১২ নভেম্বর ২০২৬ |

| ভিসা ইস্যুকরণ | ২৮ জানুয়ারি – ৯ মার্চ ২০২৭ |

| হজ ফ্লাইট শুরু | ৮ এপ্রিল ২০২৭ (১ জিলকদ ১৪৪৮ হিঃ) |

| পবিত্র হজ | ১৫ মে ২০২৭ (৯ জিলহজ ১৪৪৮ হিঃ, চাঁদ দেখা সাপেক্ষে) |

*সূত্র: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ-১ শাখা, স্মারক নং ১৬.০০.০০০০.০০৩.৩৩.০০১.২৩-৬০৯ (০৭ জুন ২০২৬)*

মানে হাতে সময় আছে ঠিকই, কিন্তু প্রস্তুতি শুরু করার সবচেয়ে ভালো সময় হলো এখনই

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “যে ব্যক্তি (আল্লাহর সন্তুষ্টির জন্য) হজ করল এবং কোনো অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থাকল এবং কোনো পাপ কাজ করল না, সে এমনভাবে (নিষ্পাপ হয়ে) ফিরে আসবে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিলেন।”

সহীহ বুখারী

হাদিস নং ১৫২১

প্রি-রেজিস্ট্রেশন আসলে কী, আর কেন জরুরি

প্রি-রেজিস্ট্রেশন হলো আপনাকে সরকারি সিস্টেমে একজন “সম্ভাব্য হজযাত্রী” হিসেবে তালিকাভুক্ত করা যা আগামি তিন বছর পর্যন্ত মেয়াদ থাকবে। এটা ছাড়া চূড়ান্ত হজ নিবন্ধন করা যায় না। বর্তমানে ফি ৩০,০০০ টাকা, যা পরে চূড়ান্ত প্যাকেজ খরচের সাথে সমন্বয় হয়ে যায়।আর যদি প্রি-রেজিস্ট্রেশন এর অর্থ ফেরত পেতে চান তাহলে তা অবশ্যই ফেরতযোগ্য তবে সেখান থেকে ব্যংক চার্জ বাবদ ১০০০ টাকা কাটবে।

কী কী কাগজ লাগবে – বয়সভেদে

১৮+ বছর: জাতীয় পরিচয়পত্র , বৈধ পাসপোর্ট, ছবি ও বাংলাদেশি মোবাইল নাম্বার

১৮ এর নিচে:পাসপোর্ট, ছবি ও বাংলাদেশি মোবাইল নাম্বার

প্রবাসী বাংলাদেশি: জাতীয় পরিচয়পত্র,পাসপোর্ট, ছবি ও বাংলাদেশি মোবাইল নাম্বার

প্রক্রিয়াটা ৪ ধাপে

1. ব্যক্তিগত ও পরিচয়পত্রের তথ্য জমা

2. পেমেন্ট ভাউচার তৈরি

3. ৩০,০০০ টাকা ফি পরিশোধ

4. প্রি-নিবন্ধন সনদ সংগ্রহ

আমাদের উত্তরা অফিস থেকে যা সরাসরি করতে পারবেন

মিনার ইন্টারন্যাশনালের উত্তরা অফিসে প্রি-রেজিস্ট্রেশন সহায়তা, ডকুমেন্ট চেকিং এবং প্যাকেজ পরামর্শ – সবকিছু হাতে-কলমে করানো হয়। কাউকে একা একা ফর্ম নিয়ে বসে থাকতে হয় না; আমাদের টিম পুরো প্রক্রিয়ায় পাশে থাকে, প্রি-রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফ্লাইট বোর্ডিং পর্যন্ত।

হজের জন্য সর্বনিম্ন বয়স কত?

অনেকেই জানতে চান পরিবারের ছোট সদস্যদের নিয়ে হজে যাওয়া যাবে কিনা। বর্তমান সৌদি সরকারের নিয়ম অনুযায়ী, হজ পালনের জন্য সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারিত আছে (হজের নির্ধারিত দিন অনুযায়ী হিসাব করা হয়)। এর নিচে বয়সীদের হজ ভিসা দেওয়া হয় না, তাই পরিবারসহ পরিকল্পনা করলে এই বিষয়টি আগে থেকেই মাথায় রাখা জরুরি।

সাধারণ যেসব ভুল দেখা যায়

– শেষ সময়ের জন্য অপেক্ষা করা

– পাসপোর্টের মেয়াদ আগে থেকে চেক না করা

– NID-তে নাম/বয়সের সাথে পাসপোর্টের মিল না থাকা

– অননুমোদিত/লাইসেন্সবিহীন এজেন্সির মাধ্যমে টাকা জমা দেওয়া – সবসময় এজেন্সির সরকারি লাইসেন্স নম্বর যাচাই করে নেবেন

এখন থেকে যা করতে পারেন

– পাসপোর্ট/NID এর মেয়াদ ও তথ্য যাচাই করে রাখুন

– প্রি-রেজিস্ট্রেশনের জন্য ৩০,০০০ টাকা আলাদা করে রাখুন

– হজের ফরজ-ওয়াজিব-সুন্নত নিয়ে প্রাথমিক পড়াশোনা শুরু করুন

– লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সাথে যোগাযোগ করে একটা রোডম্যাপ ঠিক করে নিন

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

নিবন্ধন কবে শুরু হবে?

২৬ জুলাই ২০২৬ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

ফি কত?

প্রি-রেজিস্ট্রেশন ফি ৩০,০০০ টাকা।

প্রি-রেজিস্ট্রেশন ছাড়া কি হজে যাওয়া যাবে?

না, চূড়ান্ত নিবন্ধনের আগে প্রি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

ভিসা কবে থেকে শুরু হবে?

সরকারি রোডম্যাপ অনুযায়ী ২৮ জানুয়ারি ২০২৭ থেকে ৯ মার্চ ২০২৭ পর্যন্ত ভিসা ইস্যু করা হবে।

হজে যাওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত?

সৌদি সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী সর্বনিম্ন বয়স ১৫ বছর।

হজের প্রস্তুতি যত আগে শুরু করবেন, শেষের দিকে ততই কম চাপ পড়বে। আপনার প্রি-রেজিস্ট্রেশন বা প্যাকেজ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের উত্তরা বা টঙ্গী অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন।

যোগাযোগ:

মিনার ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস

এইচ এম প্লাজা, ৯ম তলা, রুম ৯, রোড ২, সেক্টর ৩, উত্তরা-১২৩০, ঢাকা,বাংলাদেশ

📞 01601-640993 | 01601-640993 | 01601-640991

📧 info@minarinternationalbd.com

Leave A Comment:

Your email address will not be published. Required fields are marked *